Sunday, 28 June, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ, নাসিরনগর হাসপাতালে অনুপস্থিত কর্মকর্তা

ত্রিপুরারি দেবনাথ তিপু (নাসিরনগর থেকে ফিরে)

প্রকাশিত: / বার পড়া হয়েছে


File image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়ের বিরুদ্ধে ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় তিনি হাসপাতালে উপস্থিত না থেকে হবিগঞ্জের মাধবপুরে নিজস্ব প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) বেলা প্রায় আড়াইটার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। ওই সময় তার হাসপাতালে দায়িত্বে থাকার কথা থাকলেও তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি হবিগঞ্জের মাধবপুর এলাকায় একটি প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন।

স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে দায়িত্বে থাকার সময় এভাবে প্রাইভেট চেম্বারে রোগী দেখা অনিয়মের শামিল। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন এবং স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে উপসচিবের সঙ্গে অসদাচরণের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়কে গত ৬ অক্টোবর ২০২৫ সালে বদলি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে তাকে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবিরের সঙ্গে ফোনে অশোভন আচরণ এবং ঔদ্ধত্যপূর্ণ বার্তা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুপস্থিতির বিষয়ে ডাক্তার অদিতি রায়ের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত